Sunday, May 10, 2026

ঘুরপথে লোকসান, বন্ধ ২৩০ নম্বর রুটের বাস

Date:

Share post:

টালা ব্রিজে বাস চলাচল বন্ধের জের। ঘুরপথে গন্তব্যে পৌঁছোতে লোকসান হচ্ছে বলে অভিযোগ তুলে কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানাগামী ২৩০ নম্বর রুটের বাস বন্ধ করলেন মালিকরা। টালা ব্রিজের বাস চলাচল বন্ধের জেরে এখন যে রুটে বাস চলাতে হচ্ছে, তার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। তাঁরা বেলগাছিয়া দিয়ে শ্যামবাজার হয়ে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছতে চাইছেন৷ তবে বাস মালিকদের এই দাবি মানতে নারাজ পুলিশ-প্রশাসন। বুধবার, শ্যামবাজারে ২৩০ নম্বর রুটের ৮ টি বাস আটকে রাখে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই রুটের বাস বন্ধ করে দিয়েছে বাস মালিক সংগঠন। এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন – গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোকবার্তা সোমেনের

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...