Wednesday, May 27, 2026

এবার সিলভার স্ক্রিনে লালুপ্রসাদ, সঙ্গে রাবড়ি দেবীও

Date:

Share post:

বড় পর্দায় এবার লালুপ্রসাদ। সঙ্গে রাবড়ি দেবীও৷ দু’জনেই আসছেন রূপোলি পর্দায়। লালু-পুত্র তেজপ্রতাপকে ছোট-বড় পর্দায় হামেশাই দেখা যায় কৃষ্ণ বা শিব সাজতে৷ এবার পর্দায় তেজপ্রতাপের বাবা-মা-ও!

না, ঠিক তেমন নয়৷ আসলে লালু ও তাঁর স্ত্রীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক৷ কোনও ব্যক্তিত্বকে নিয়ে ছবি বা বায়োপিক বানানো এখন রেওয়াজ হয়েছে বলিউডে৷ মোদি-মনমোহন সিং-সহ বেশ কয়েকজন বিশিষ্টকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ এবার সেই বায়োপিকের মিছিলে সামিল লালুপ্রসাদও৷

আরও পড়ুন – ইঞ্জিনিয়ারের কটাক্ষে অনুষ্কার পত্রবোমা, শোরগোল ক্রিকেটমহলে

লালুর দল RJD-র প্রতীক লণ্ঠন। লণ্ঠন প্রতীকেই ভোটে লড়তেন লালু৷ সেই প্রতীক অনুসারেই ছবির নাম ‘লালটন’৷ স্থানীয়ভাবে লণ্ঠনকে ‘লালটন’ বলা হয়৷ সেই থেকেই ছবির এই নামকরণ৷

লালুপ্রসাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভোজপুরি ছবির নামী অভিনেতা যশ কুমারকে৷ রাবড়ি দেবীর চরিত্রে অভিনেত্রী স্মৃতি সিনহা৷ আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই ছবি৷ মূলত লালুপ্রসাদের রাজনৈতিক জীবনের গল্পই উঠে এসেছে এই ছবিতে৷ কীভাবে বিহারের এক সাধারণ ছেলে দেশের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছে, সেটাই এই ছবির বিষয়বস্তু৷ বিহার ও গুজরাতের বিভিন্ন জায়গায় চলেছে ‘লালটন’ ছবির শ্যুটিং৷

আরও পড়ুন – বিদেশে বিপস্সনা, রাহুলের ধ্যানরহস্য নিয়ে প্রশ্ন থামছেই না

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...