Saturday, May 9, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না! সাফ বলে দিল সেনাবাহিনী!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না, বলে দিল সেনাবাহিনী। সুপ্রিম কোর্ট পরিস্কার নির্দেশ দিয়েছে সমকামিতা ও পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা বলা হল, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার জন্য সমকামিতা ও পরকীয়াকে ভারতীয় সেনাবাহিনী শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করবে। সুপ্রিম কোর্টকে সেনাবাহিনীর পরামর্শ, এই নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের নতুন করে ভাবা উচিত!

ভারতীয় সেনাবাহিনীর সামরিক অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অশ্বিনী কুমার বলেন আইন হিসাবে এটি হয়তো ঠিক, কিন্তু নীতিগতভাবে ভুল। দেশের শীর্ষ আদালত যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সব নাগরিক তা মানতে বাধ্য। কিন্তু সঠিক নাও হতে পারে। পুরো বিষয়টি আমরা সেনাবাহিনীর মধ্যে পর্যালোচনা করেছি। সেনাবাহিনীতে এ ধরণের ঘটনা ঘটলে আইনত ব্যবস্থা নিতেই হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ-এর কারনে আমরা আইনের ৪৫ নম্বর ধারার পরিবর্তে এখন থেকে ৪৬ নম্বর ধারায় বিচার করব। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই জওয়ানদের মধ্যে কোনও দুর্নীতি, শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করব না। ইতিমধ্যে কয়েকজন অফিসারকে এই আইনে শাস্তিও দেওয়া হয়েছে। কারন সেনাবাহিনীতে সমকামিতা এবং পরকীয়া সামাজিক অবক্ষয়ের প্রতীক হিসেবেই ধরা হয়, হবে। তাই এই ধরনের কোনও ঘটনা ঘটলে আমরা সেনা আইনেই তার বিচার করব। কারণ সেই আইন তৈরির সমযয়ে এই ধরনের কোনও ঘটনা ঘটত না। তাই আইনেও উঠে আসেনি। পরবর্তীকালে এই দুই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন করা হয়েছে।

সেনাবাহিনী কী সুপ্রিম কোর্টের উপরে? দেশের সর্বোচ্চ আদালত এরপর কী জবাব দেয় সেটাই দেখার।

আরও পড়ুন – জলদাপাড়া অভয়ারণ্যে ফের চোরাশিকারির থাবা, খুন পূর্ণবয়স্ক গন্ডার

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...