Saturday, May 9, 2026

‘দিল্লি যেন গ্যাস চেম্বার’, পড়শি ২ রাজ্যেকে দুষলেন কেজরিওয়াল

Date:

Share post:

ধোঁয়ার জেরে রাজধানী যেন ‘গ্যাস চেম্বার’। অভিযোগ খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর অভিযোগ, পড়শি রাজ্য পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর জেরেই ধোঁয়ায় ঢেকে দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। টুইটারে তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃত ভাবে কৃষকদের ফসলের গোড়া পোড়াতে বাধ্য করছে দুই রাজ্যের সরকার। তার জেরেই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী। দূষণের জেরে আগামী ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে ৫০ লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের বাতাসের গুণমান নজরদারি সংস্থা ‘সফর’-এর মতে, পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর জেরে গত দু’দিনে দিল্লিতে দূষণের পরিমাণ ২৭ শতাংশ বেড়ে গিয়েছে, যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাওয়ানার। সেখানে একিউআই ৫০০-র উপরেই ঘোরাফেরা করছে। দমবন্ধ করা পরিস্থিতি রাজধানীর। পরিভাষায় যাকে বলে ‘সিভিয়ার প্লাস’। এর জেরে এ বার দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী এবং সংলগ্ন এলাকায় সবরকম নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এমনকী, সারা শীতকালে কোথাও বাজি পোড়ানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না! সাফ বলে দিল সেনাবাহিনী!

 

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...