Wednesday, May 13, 2026

টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত

Date:

Share post:

চূড়ান্ত হল টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত। শুক্রবার, টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠক ছিল নবান্নে। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হবে টালা ব্রিজ। শনিবার টালা ব্রিজ পরিদর্শনে করবে রেল এবং পূর্তদফতর।
শুক্রবার, দুপুরে নবান্নে টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পুলিশ-প্রশাসন ও রেলের কর্তারা। সিদ্ধান্ত হয়, শনিবার টালা ব্রিজ পরিদর্শনে যাবে রেল ও পূর্তদফতর। পরিদর্শনের ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে তারা। তারপরই ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ব্রিজের যে অংশ রেলের আওতায় সেই অংশ ভাঙবে তারা। রাজ্যের অধীনে থাকা অংশ ভাঙবে প্রশাসন।

তবে, টালা ব্রিজ ভেঙে ফেলা হলে দুর্ভোগে পড়বেন যাত্রীরা। পরিবহন দফতরকে বিকল্প রুট ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। বদল করা হবে বেশ কিছু সরকারি বাসের রুটও। তবে, রুট পরিবর্তন হলেও বাস ভাড়া বৃদ্ধি হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

টালা ব্রিজ ভাঙার পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।

আরও পড়ুন – যাত্রী পরিষেবায় এবার অ্যাপ-বাস

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...