Monday, March 16, 2026

বৈশাখীর মেয়ের জন্মদিনে বিজেপির শুধু রীতেশ? তৃণমূলের কেউ না

Date:

Share post:

বিজেপি ছেড়ে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনে তৃণমূল বিজেপি উভয় দলের শীর্ষনেতারাই আমন্ত্রিত ছিলেন। পার্টি হয়েছিল শোভন যে আবাসনে থাকেন, তার কমিউনিটি হলে। বৈশাখীর স্বামী মনোজিৎ ছিলেন।

তৃণমূলের কোনো পরিচিত মুখকে দেখা যায় নি। বিজেপির চন্দ্র বসু ও রীতেশ তেওয়ারিকে দেখা গেছে।

অনেকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়ে দায় সেরেছেন।

আরও পড়ুন – আগামী দু’সপ্তাহে সুপ্রিম কোর্টে চারটি বড় রায়ের অপেক্ষায় গোটা দেশ

এই কথাও উঠেছে, বাচ্চার জন্মদিনকে ঘিরে রাজনীতি কেন? বৈশাখীর মেয়ে। সেখানে তৃণমূল বিজেপিকে এত আমন্ত্রণ কীসের? যাদের সঙ্গে কোনো তেমন ব্যক্তিগত সম্পর্ক নেই, তাদেরও আমন্ত্রণ। বাচ্চার জন্মদিনে মূলত তার বন্ধুবান্ধব ও আত্মীয়রা থাকার কথা। কিন্তু তৃণমূল বিজেপির নেতাদের আমন্ত্রণ করার পিছনে নিশ্চয়ই রাজনৈতিক তাগিদ ছিল। সব আমন্ত্রিত একসঙ্গে অন্য কাজে ব্যস্ত হয়ে শো ফ্লপ করিয়েছেন। যদিও নিজের আবাসনের কমিউনিটি হলে আয়োজনে শোভনের কোনো ত্রুটি ছিল না।

আপাতত এটাই সর্বশেষ খবর, শোভন তৃণমূলে ফিরছেন। সম্ভবত 7 নভেম্বর বা তার পরে। বিজেপি এখন তাঁর কাছে অতীত। বৈশাখীও তৃণমূলের বৃত্তেই থাকতে চাইছেন।

আরও পড়ুন – টোটো কেলেঙ্কারিতে দেবশ্রী? রায়দিঘীতে তুলকালাম

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...