Friday, June 19, 2026

টোটো কেলেঙ্কারিতে দেবশ্রী? রায়দিঘীতে তুলকালাম

Date:

Share post:

গরিবদের টোটো দেওয়ার নাম করে নিজের সংস্থার মাধ্যমে লাখ লাখ টাকা তুলে আপাতত যোগাযোগ না রাখার অভিযোগ বিধায়ক দেবশ্রী রায়ের নামে। ঢালাও পোস্টার পড়েছে রায়দিঘীতে। এনিয়ে দেবশ্রীর বক্তব্য জানা যায় নি। তৃণমূলসূত্রে খবর, স্থানীয় নেতাদের বারণ সত্ত্বেও দেবশ্রী এসব করেন। টোটো পেতে মাথাপিছু চার হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নেয় ঐ সংস্থা। কাউকে রশিদ দেওয়া হয়েছে। কাউকে হয় নি। অনেকে বেশি টাকা দিয়েছে। সাংসদ জাটুয়া ও দলের বহু নেতা এসব শুনে ক্ষুব্ধ। কিন্তু তাঁরা দেবশ্রীকে পাচ্ছেন না যে আলোচনা করবেন। অভিযোগ, প্রায় আশি লাখ টাকা তোলা হয়েছে। অভিযোগ সত্য কিনা জানা নেই। তবে দেবশ্রী ধরাছোঁয়ার বাইরে থাকায় তৃণমূলের মুখ পুড়ছে। নেতারা চূড়ান্ত বিপাকে।

আরও পড়ুন – টিভি সিরিয়ালে নারীচরিত্র কুটিল নয়, আসছে আইন

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...