Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ অফিসারই ফোন ট্যাপিংয়ে যুক্ত!

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা তাঁর বিরুদ্ধে একই অভিযোগের আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক অফিসার ফোন ট্যাপিং-এর সঙ্গে যুক্ত। সমস্যা হচ্ছে কোনও ঘটনা ঘটলেই সেই ঘটনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন, কটাক্ষ করে বলেছেন আসানসোলের সংসদ।

যাদবপুর কাণ্ডের পর বাবুল সুপ্রিয় নীরবতার মধ্যেই ছিলেন। ফের মুখ খুললেন ফোন ট্যাপিং নিয়ে। সব ব্যাপারে মুখ্যমন্ত্রী এত আক্রমনাত্মক কেন বুঝতে পারিনা। কেন ওনার মনে হয় সবেতেই ওনাকে টার্গেট করা হচ্ছে! এরপরই অভিযোগ, মুখ্যমন্ত্রীর এক অফিসার ইজরায়েলে গিয়েছিলেন। যে সফটওয়্যার-এর কথা এখন শোনা যাচ্ছে সেই সফটওয়্যার সেই পুলিশ অফিসার দেশে নিয়ে আসেন। তারপর রাজ্যের বিভিন্ন রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতা শুরু করেন। বাবুলের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর ফোনে আড়িপাতার ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর নিজের দলের মন্ত্রীরা পর্যন্ত ফোনে নয় হোয়াটসঅ্যাপে কথা বলতে পছন্দ করেন।

আরও পড়ুন-দিল্লিতে চালু জোড়-বিজোড়, দূষণের সর্বোচ্চ ইনডেক্স ৮০০ ছুঁল গুরুগ্রাম

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...