Wednesday, May 27, 2026

খুশির খবরের আশায় রাজ্যের শিক্ষামহল

Date:

Share post:

খুশির খবরের আশায় রাজ্যের সমস্ত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ৫ নভেম্বর রাজ্যের সমস্ত কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে কার্যনির্বাহী অধ্যক্ষদেরও অংশ নিতে বলা হয়েছে। বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর ঘোষণা করতে পারেন বলে আশায় শিক্ষক মহল।

ইউজিসি-র প্রস্তাবিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ এখনও রাজ্যে চালু হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিকাশ ভবনে একাধিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের বৈঠক হলেও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নতুন বেতন কাঠামো চালু না হওয়ায় শিক্ষক-শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির। বিষয়টি নিয়ে ১৯ ও ২০ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থানের ডাক দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবারের বৈঠকের দিকে তাকিয়ে আছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কোনও খুশির খবর ঘোষণা করতে পারেন বলে আশা তাঁদের।

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...