Sunday, April 26, 2026

শিবসেনা ভাঙতে চলেছে, ওদের 25 বিধায়ক ফড়নবিশের সঙ্গে যোগাযোগ রাখছেন!

Date:

Share post:

বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের চেষ্টা করলেই ভাঙবে শিবসেনা। তখন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতরা শত চেষ্টা করেও নিজেদের দলের ভাঙন ঠেকাতে পারবেন না। শিবসেনাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে এই ভবিষ্যতবাণী করলেন মহারাষ্ট্রের নির্দল বিধায়ক রবি রাণা। অমরাবতী জেলার বাদনেরা কেন্দ্রের এই বিধায়ক বলেছেন, শিবসেনার অন্তত 25 জন বিধায়ক দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাঁরা চান বিজেপির দেবেন্দ্র ফড়নবিশই ফের মুখ্যমন্ত্রী হোন। শিবসেনার শীর্ষ নেতৃত্ব বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘটালে এরা সরাসরি বিজেপির পাশে দাঁড়াবেন। কারণ বিজেপির সমর্থন ছাড়া এই বিধায়করা নিজেদের কেন্দ্রে জিততে পারতেন না।

নির্দল বিধায়ক রবি রাণা তোপ দাগেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে। বলেন, উনি তো শারদ পাওয়ারের তোতাপাখি হয়ে কাজ করছেন! উদ্ধব ঠাকরে কোথায়? তিনি কেন অমিত শাহ ও ফড়নবিশের সঙ্গে কথা বলে সমস্যা মেটাচ্ছেন না?

 

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...