Saturday, February 14, 2026

ওয়াকারের পরে দময়ন্তীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে আইপিএস ওয়াকার রাজার পরে এবার দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সূত্রের খবর, তিনি যখন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন, তখন তাঁর কাছে রোজভ্যালির বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়ে৷

মঙ্গলবার, পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ রোজভ্যালি নিয়ে অভিযোগের বিষয়ে জানতে যাওয়া হয় বলে সূত্রের খবর৷

কিছুদিন আগেই সারদা ও রোজভ্যালিকাণ্ডে মোট ৯ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে৷ ইতিমধ্যে আইপিএস অফিসার দময়ন্তী সেন ও ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এছাড়া রাজ্য পুলিশের আরও ৭ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷

spot_img

Related articles

গ্রুপ সি-গ্রুপ ডি লিখিত পরীক্ষায় ৫৪৪ আবেদন বাতিল এসএসসির! 

লিখিত পরীক্ষার আগেই স্ক্রুটিনিতে ধরা পড়লেন অযোগ্য প্রার্থীরা। এসএসসির (School service Commission) গ্রুপ সি ও গ্রুপ ডি-র আবেদনকারীর...

বিশ্বকাপ জিতে ক্রিকেটে সাময়িক বিরতি, বৈভবের ফোকাসে এবার বোর্ডের পরীক্ষা

ব্যাট (Bat) আর বল (Ball) হাতে যাঁর দাপট দেখে মুগ্ধ গোটা ক্রিকেট (Cricket) বিশ্ব, সেই বৈভব সূর্যবংশী (Vaibhav...

ভালবাসার চেতনাই জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে: Valentine’s Day-তে বার্তা মুখ্যমন্ত্রী

জাতি-ধর্ম-শ্রেণির ঊর্ধ্বে চিরন্তন ভালবাসার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে রবি ঠাকুরের...

আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! ঘনাচ্ছে রহস্য

ফের আমেরিকায় (United States) নিখোঁজ ভারতীয় পড়ুয়া! নিখোঁজ যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২)। সাকেত আমেরিকার ক্যালিফোর্নিয়া (California) বিশ্ববিদ্যালয়ের...