Friday, June 26, 2026

কোনও মাটির প্রলেপ নয়, কাগজের তৈরি জগদ্ধাত্রী

Date:

Share post:

চন্দননগরে কাগজের জগদ্ধাত্রী তৈরী করে তাক লাগিয়ে দিলেন প্রিয়ম। কোথাও কোনও মাটির প্রলেপ নয়, নেই কোন ঝকমকে চালচিত্র, এক ছাত্র শিল্পীর হাতে সম্পূর্ণ কাগজের তৈরি জগদ্ধাত্রী এখন আকর্ষণের কেন্দ্র বিন্দু।

চন্দননগরের গোন্দলপাড়ার সাতঘাটের আর্ট কলেজের ছাত্র প্রিয়ম ঘোষ প্রায় সাত ফুটের জগদ্ধাত্রী তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। শুধু এই বছরই নয়, গত কয়েক বছর ধরে এই ধরনের মূর্তি তৈরি করে আসছে প্রিয়ম। তাঁর এই মূর্তিই পুজিত হয় তাঁর বাড়িতে। ঘোষ বাড়িরই একটি ঘরে ঢুকলে দেখা যাবে সম্পূর্ণ খবরের কগজ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ, এবং সেই মণ্ডপের মধ্যেই কাগজেরই তৈরী জগৎজননী অধিষ্ঠান করছেন। ঠাকুরের গয়নাও তৈরি হয়েছে কাগজের। সব মিলিয়ে পরিবেশ বান্ধব এই জগদ্ধাত্রী মন কেড়েছে গোটা চন্দননগরবাসীর। এমন কাগজের প্রতিমা দেখে অভিভূত সকলে।

আরও পড়ুন-ভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...