Wednesday, June 17, 2026

গুজরাতিতে হলে, বাংলায় প্রশ্নপত্র নয় কেন? সরব অভিষেক

Date:

Share post:

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একচোখমি নিয়ে এবার সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেইই-তে ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতিতে প্রশ্নপত্র হবে গুজরাত, দমন, দিউ সহ অন্যান্য জায়গায়। আর দেশের অন্যান্য বাকি জায়গায় প্রশ্নপত্র হবে শুধু ইংরেজি ও হিন্দিতে। এই নিয়েই সরব হয়েছেন তৃণমূল সংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, কেন ইংরেজি ও হিন্দির পাশাপাশি শুধু গুজরাতিতেই প্রশ্নপত্র হবে? সাংবিধানিক অধিকার সবার জন্য সমান। তাহলে ২০২০-র সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু, তামিল, মারাঠিতেও প্রশ্নপত্র হওয়া উচিত। ভাষাগত বৈষম্য অসংবিধানিক বলেও অভিযোগ করেন তিনি। আগামী জানুয়ারি মাসের ৬ থেকে ১১ তারিখ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। কিন্তু সেখানে কেন্দ্রের এই নিয়মের বিরুদ্ধে সবর হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-চন্দননগরে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দর্শন মুখ্যমন্ত্রীর

 

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...