Wednesday, May 13, 2026

রাজ্যে ফের ডেঙ্গুর বলি, এবার হাওড়ায় মৃত্যু মহিলার

Date:

Share post:

রাজ্যে ফের ডেঙ্গুর বলি। এবার হাওড়ায়। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জুড়ে। মৃতার নাম কেয়া গোস্বামী (২৬)। তিনি সাঁতরাগাছির ঠাকুর রামকৃষ্ণ লেন এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কেয়া। গত বুধবার তাঁকে রামরাজাতলার একটি নার্সিংহোমে ভর্তি করতে হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কেয়াকে চুনাভাটির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেই নাসিংহোমেই এদিন তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পাওয়ার পর প্রথমে এই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...