Wednesday, April 22, 2026

ফের কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভে বেহাল পরিষেবা

Date:

Share post:

ফের জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভে বেহাল কলকাতা মেডিক্যাল কলেজের পরিষেবা। অভিযোগ, বুধবার আউটডোরে লাইন ভেঙে টিকিট করা নিয়ে হেনস্থা করা হয় এক ডাক্তারকে। এরপরেই পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ওই জুনিয়ার ডাক্তারকে মারধর করা হয়। পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি বলে অভিযোগ। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবাও। রোগীদের লম্বা লাইন পড়ে যায়। কিন্তু নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।
এরআগেও কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ব্যাহত হয় পরিষেবা। আতান্তরে পড়েন রোগীরা। কিন্তু নিরাপত্তার দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। এদিন অবশ্য পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলে কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, তা ভেবে চিন্তায় রোগী ও তাঁদের আত্মীয়রা।

Related articles

নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের 

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার...

ভোটবঙ্গে কবি শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!  

ভোটের আগেই গ্রেফতার করতে হবে কবি শ্রীজাতকে (Srijato), নির্দেশ আদালতের। ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গেছে...

আমডাঙা – হরিপালে জনসভা, আজ হাওড়ায় পদযাত্রা মমতার 

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দুপুর ১টা নাগাদ আমডাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে জনসভা করবেন মমতা...

ভরা মঞ্চে অভিষেকের জন্য কাঁদলেন রীতেশ -জেনেলিয়া!

ট্রেলার লঞ্চের মঞ্চ সাধারণত হাসিখুশি আর প্রাণোচ্ছল হয়। কিন্তু 'রাজা শিবাজি'র (Raja Shivaji) ক্ষেত্রে ঘটলো ব্যতিক্রম। ক্যামেরার ফ্ল্যাশ...