Tuesday, April 21, 2026

শর্তসাপেক্ষে বিজেপিতে যোগ দিতে চেয়ে শাহকে চিঠি দেবশ্রীর

Date:

Share post:

মান-অভিমান তুলে রেখে শোভন যখন আবার তৃণমূলে ফিরতে চলেছেন, ঠিক তখনই বঙ্গ বিজেপির কাউকে না জানিয়েই পদ্মশিবিরে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। সূত্রের খবর, এমনি এমনি নয়, বিজেপিতে যোগদান করার বিষয়ে একটি ‘শর্ত’ও দিয়েছেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তা যদি পাইয়ে দেওয়া হয় তবেই তিনি বিজেপিতে যোগ দেবেন।

এর আগেও গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন দেবশ্রী। কিন্তু ওই দিনই তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। এমনও শোনা যায়, দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বেঁকে বসেন শোভন। সব মিলিয়ে সে যাত্রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়া হয়নি দেবশ্রীর। তারপর থেকে বহুবার বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে দেখা করে সমাধানসূত্র বের করার চেষ্টা করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু বারবারই এনিয়ে আপত্তি জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।

সেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই এখন বিজেপির যোজন দূরত্ব। তাই দেবশ্রীর জন্য পথের কাঁটা দূর হতেই তিনি জোর চেষ্টা চালাচ্ছেন দলবদলের, সূত্রের খবর এমনটাই। সেই সূত্রেই অমিত শাহকে চিঠি দেন তিনি। এমনকী বিজেপি নেতারাও দেবশ্রীর সঙ্গে যোগাযোগ করেন বলে খবর। সপ্তাহ দুয়েক আগে চিঠিটি লেখা দেবশ্রী লেখেন বলে খবর। যদিও দেবশ্রী রায় চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন।

Related articles

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...