Saturday, May 16, 2026

“টিএমসিপিকে হারাও, এবিভিপি তাড়াও”, ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই

Date:

Share post:

রাজ্যজুড়ে ফের কলেজ, বিশ্ববিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্রভোটের দামামা বেজেছে। সেকথা মাথায় রেখেই এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ইস্যু হিসেবে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লাগাতার ফি বৃদ্ধিকে তুলে ধরা হলেও ভোটের কথা মাথায় রেখেই এই রাজনৈতিক কর্মসূচি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কলেজে অ্যাকাডেমিক ফেস্ট কমিটি করে তার মাধ্যমে উৎসব না করে সেই অর্থ শিক্ষার উন্নয়নে ঢালার দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, সর্বভারতীয় জয়েন্টের প্রশ্নপত্রে বাংলাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এসএফআইয়ের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় এক বিশাল সমাবেশেরও ডাক দিয়েছে এসএফআই। ছাত্রভোটে তাদের স্লোগান হবে, “টিএমসিপিকে হারাও, এবিভিপি তাড়াও”।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...