Sunday, May 24, 2026

চলচ্চিত্র উৎসবে দর্শকাসনে ফ্রেমবন্দি শোভন-বৈশাখী

Date:

Share post:

ভাইফোঁটার পর ফের আজ দেখা গেল শোভন-বৈশাখীকে। কলকাতা চলচ্চিত্র উৎসবে দর্শকাসনে বসে তাঁরা অনুষ্ঠান উপভোগ করছিলেন। লক্ষ্যণীয় বিষয় হল, একসময় যাঁদের এড়িয়ে থাকতেন চলচ্চিত্র উৎসবের সামনের সারিতে এসে তাঁদের সঙ্গেই কুশল বিনিময় করলেন শোভন। কেও কেও বলছেন, এটা ঘরে ফেরার আগে স্টেজ রিহার্সাল।

শোভন যে বিজেপিতে থাকতে পারবেন না সেটা দিনের আলোর মত পরিষ্কার। বিজেপি তাঁর কাছে অতীত। পুরনো ঘরে ফিরতে তিনি আপাতত কিছু ‘কৌশল’ অবলম্বন করেছেন। তারই প্রথম পদক্ষেপ হিসেবে বান্ধবী বৈশাখীকে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আর তিনি নিজে সবান্ধবী গিয়েছিলেন তৃণমূলনেত্রীর কাছে। নিয়ে এসেছেন ফোঁটাও।

যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল ভবনে হওয়া দলীয় বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু আজ রাজ্য সরকার আয়োজিত চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নজর টানলেন শোভন চট্টোপাধ্যায়ের।

Related articles

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...