Thursday, June 25, 2026

50:50 ফর্মূলার ব্যাখ্যা দিলেন গডকরিও

Date:

Share post:

মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে শিবসেনাকে 50:50 ফর্মূলা নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি বিজেপি। এবার একথা স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরিও। তাঁর ব্যাখ্যা, আমি নিজে এই বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেছি। অমিত শাহ আমাকে জানিয়েছেন, “লোকসভা ভোটের সময় জোট নিয়ে যখন কথা হচ্ছিল তখন উদ্ধব ঠাকরে বলেন বিধানসভা ভোটে 50:50 ফর্মূলা চাই। আমি তখন বলি, বিধানসভার ব্যাপার পরে দেখা যাবে। এরপর এনিয়ে কোনও কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি।”একথা জানানোর পর নীতীন গডকরি বলেন, আমি আমার দলের সভাপতির কথাই বিশ্বাস করছি। পরে দেখা যাবে মানে কি প্রতিশ্রুতি দেওয়া নাকি?

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...