Saturday, May 2, 2026

কর্তারপুর করিডোর উদ্বোধনেও মোদির মুখে ৩৭০

Date:

Share post:

করিডোর উদ্বোধনেও প্রধানমন্ত্রীর মুখে ৩৭০ ধারা বিলোপ ও নাগরিকত্ব বিলের কথা। বললেন এর ফলে শিখরাও কাশ্মীরে সমান অধিকার পাবেন। নাগরিকত্ব আইন সংশোধনের ফলে প্রতিবেশী দেশ থেকে আসা শিখরা এ দেশের নাগরিকত্ব পাবেন।

প্রধানমন্ত্রীর হাত ধরেই শনিবার খুলে গেল কর্তারপুর করিডোর, গুরু নানকের ৫৫০তম জন্মদিনে। এই করিডোরের উদ্বোধন হলো পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে। বলেন উনি কর্তারপুর নিয়ে ভারতের ভাবনা বুঝেছেন, ভারতের ভাবনাকে সম্মান দিয়েছেন, সেই মতো কাজ করেছেন। কর্তারপুরকে শুধু ঐতিহ্য নয়, প্রধানমন্ত্রী বলেন এটা হল মানবতার প্রতীক। ধন্যবাদ জানান শিরোমনি গুরুদ্বার প্রবন্ধ কমিটিকে। অন্যদিকে পাকিস্তানের দিক থেকেও এই করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইমরান খান তার জন্য পৃথক অনুষ্ঠান হবে।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...