Saturday, May 23, 2026

ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪৫ হাজার, যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনে

Date:

Share post:

ডেঙ্গি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারে পৌঁছেছে। অক্টোবরের আক্রান্তের সংখ্যা যা ছিল তা বেড়ে এক মাসে দ্বিগুণ হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা এবং হুগলি পুরসভার বৈঠক হয়েছে। নতুন করে হাওড়া এবং হুগলিতে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে পর্ণশ্রী, পিকনিক গার্ডেন, ধাপা তিলজলা এলাকা, উত্তর ২৪ পরগনার বনগাঁ চৌবেড়িয়াতে, নৈহাটিতে গরিফা, হাজিনগরে এবং খড়দহে রহড়া। এছাড়া রিষড়া পুরসভা, হাওড়ার ডোমজুড়, বাঁকড়া এলাকাতে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য কর্তারা এলাকায় জঞ্জাল সাফাই, বাড়ি বাড়ি পরিদর্শন এবং লার্ভা নিধনে জোর দিয়েছেন। আগামী বছরে যাতে এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্য মুখ্যসচিব এখন থেকে একটি রূপরেখা তৈরি করেছেন। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...