Saturday, June 13, 2026

চলচ্চিত্র উৎসবের জন্য ভিডিও বার্তা পাঠাচ্ছেন অমিতাভ

Date:

Share post:

কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চন অসুস্থতার কারণে আসতে পারেননি। প্রত্যেকবারের মতো চলচ্চিত্র উৎসবে বিগ বি-র বক্তৃতা শুনতে না পাওয়ার আক্ষেপ যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেকথা ফোনে কুশল জিজ্ঞাসার মাঝে বলেছেনও মুখ্যমন্ত্রী। নবান্নে চিঠি পাঠিয়ে অমিতাভ জানিয়েছেন, তিনি ভিডিওবার্তা রাজ্য সরকারের কাছে পাঠাবেন। চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ অমিতাভের এই সৌজন্যে যার পর নাই খুশি, আপ্লুত। উৎসব চলাকালীন মাঝেমধ্যে তাঁর ভিডিও বার্তা চালানো হতে পারে বলে জানা গিয়েছে। অথবা সমাপ্তি অনুষ্ঠান মঞ্চের পর্দায় তাঁর ভিডিও বার্তা শোনানো হতে পারে। চলচ্চিত্র উৎসবের সকালে বচ্চন পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয় নিদারুণ ব্যথার কারণে তিনি শয্যাশায়ী। তাই এবার তিনি আসতে পারছেন না উৎসব মঞ্চে।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...