Thursday, May 7, 2026

‘বুলবুল’ থেকে ম্যানগ্রোভই বাঁচাল সুন্দরবনকে

Date:

Share post:

বুলবুলের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরবনের উপকূল এলাকা। প্রশাসনের তৎপরতায় ‘আয়লা’র মতো বহু প্রাণহানির ঘটনা আটকানো গেলেও, সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় বাড়ি ভেঙেছে, গাছি উপড়েছে। তবে আয়লার দাপটে যা ক্ষয়ক্ষতি হয়েছিল, তা এড়ানো গিয়েছে। এর জন্য প্রশাসনিক তৎপরতার পাশাপাশি কাজে এসেছে সুন্দরবলের বিস্তৃর্ণ বেদাবন অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য। এর জন্য শুধু সুন্দরবনই নয়, পরিবেশবিদদের মতে এর জেরে রক্ষা পেয়েছে আশপাশের অঞ্চলও।

ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হল মাটিকে আটকে রাখা। একই সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের ফলে ঝড়ের দাপট আটকানো যায়। সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ তথা বেদাবনই ‘বুলবুল’-এর তাণ্ডব থেকে সুন্দরবনকে বাঁচিয়েছে। বাড়ি ভেঙেছে, তবে সেটাও আয়লা তুলনায় অনেক কম। বারবার পরিবেশবিদরা বলেছেন, ম্যানগ্রোভ অরণ্য সমুদ্রের নোনাজল বা ঘূর্ণিঝড় থেকে প্রাচীরের মত বাঁচায় ভূখণ্ডকে। কিন্তু সেই কথা উপেক্ষা করে অবাধে চলে জঙ্গল নিধন। ‘বুলবুল’-এর মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আটকে ম্যানগ্রোভ অরণ্য আবার নিজেদের উপকারিতা এবং প্রয়োজনীয়তা জানান দিল বলে মনে করছে পরিবেশবিদরা।

আরও পড়ুন-আজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...