Saturday, June 20, 2026

আজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রেখে বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার আকাশপথে নামখানা, কাকদ্বীপে যাচ্ছেন তিনি। রবিবার টুইটারে উত্তরবঙ্গ সফর স্থগিতের কথা ঘোষণা করে মমতা বলেছেন, “ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আমি উত্তরবঙ্গ সফর স্থগিত রাখছি। তার পরিবর্তে নামখানা ও বকখালির ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি আকাশপথে পরিদর্শন করবো। পরে ঘূর্ণিঝড়-দুর্গত অঞ্চলে ত্রাণ সরবরাহ নিয়ে কাকদ্বীপে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করব। 13 নভেম্বর আমি বসিরহাট অঞ্চলে যাব”। শনিবার অনেক রাত পর্যন্ত নবান্নে কন্ট্রোল রুমে বসে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করেন মমতা। রবিবার বাড়ি থেকেই ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব নেন তিনি।

বুলবুলের দাপটে রাজ্যে ক্ষয়ক্ষতি পরিমাণ ও ত্রাণ পরিচালনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে সবরকম সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ঘূর্ণিঝড় মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তৎপরতার প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বুলবুলের অভিঘাত অনেক নিয়ন্ত্রণ করা গিয়েছে”।

আরও পড়ুন-এবার কি ইউনিফর্ম সিভিল কোড! বিজেপির অন্দরে যেন সেই প্রস্তুতি

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...