Saturday, June 20, 2026

রবিবাসরীয় সন্ধেয় ফিল্ম ফেস্টিভালে রাজের সঙ্গে প্রসেনজিৎ

Date:

Share post:

25তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল দেখা যায়নি তাঁকে। এ নিয়ে টলিউডে গুঞ্জনও কম হয়নি। অনেকেরই মতে, হয়তো শাসকদলের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে। এমনকী, রাজ্যপালের ডাকা বিজয়া সম্মেলনীতে তাঁর উপস্থিতির প্রসঙ্গ টেনে রাজনৈতিক সমীকরণেরও চেষ্টা হয়েছে। কিন্তু রবিবার সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা গেল রাজ চক্রবর্তীর ডাকে গৌতম ঘোষের ছবি দেখতে যেতে।

সন্ধে সাতটা নাগাদ উপস্থিত হন বুম্বাদা। ছিলেন হরনাথ চক্রবর্তীও। ছবি দেখার পর রাজের সঙ্গে লিকার চা-ও খান তিনি। নটা পনেরো নাগাদ নন্দন চত্বর ছাড়েন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবারের চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে, সেখানে বসানো হয় রাজ চক্রবর্তীকে। তাই নিয়ে প্রসেনজিৎ যে খুব একটা খুশি হননি, সেকথাও বুঝিয়েছিলেন তিনি। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি আরও জল্পনা বাড়ায়। কিন্তু রবিবার সন্ধে সব জল্পনার অবসান ঘটিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল চত্বরে রাজের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন টলিউডের বুম্বাদা।

আরও পড়ুন-আজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...