Sunday, June 14, 2026

জমজমাট নন্দনের ‘সেলফি জোন’

Date:

Share post:

‘সেলফি’ এই শব্দটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। নিত্য-নৈমিত্তিক জীবনে সেলফি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। যেখানেই যাই না কেন, পুজো মণ্ডপ হোক বা কোনও আত্মীয় স্বজনের নিমন্ত্রণ বাড়ি বা কোনও মেলা বা উৎসব সবেতেই সেলফির হিড়িক চোখে পড়ে। আর তরুণ প্রজন্মের মধ্যে এই সেলফি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ফেলেছে এক অভিনব উদ্যোগ। সিনেপ্রেমীদের প্রাণকেন্দ্র হল নন্দন। আর সেই নন্দনেই চলচ্চিত্র উৎসব উপলক্ষে এবার করা হয়েছে তিনটি সেলফি জোন।

সাধারণত গোটা নন্দন চত্বরটাই সেলফি তোলার অভিনব জায়গা বলা যায়। তার ওপর আবার আলাদা করে তিনটি সেলফি জোনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের রঙিন আলোর সংমিশ্রণে চলচ্চিত্র উৎসবে যেন এক আলাদা মাত্রা যোগ করেছে। আট থেকে আশি সকলেই 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপভোগ করার জন্য নন্দনে ঢুকে একবার হলেও এই সেলফি জোনে সেলফি তুলে নিচ্ছেন। আর প্রত্যেকেরই কথায় উঠে এল, এই অভিনব ভাবনা নিয়ে প্রশংসার বিষয়।

এমন একজন সেলফিপ্রেমী এ বিষয়ে জানান, ‘ভীষণ ভাল লাগছে। রোজ কোনও না কোনও কারণে তো সেলফি তোলা হয়। নন্দনেও আগে সেলফি তুলেছি। কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে সেলফি জোনে সেলফি তোলার মজাটাই আলাদা। কোনও বছর এরকম আলাদা করে সেলফি জোন থাকে না। এই বছর প্রথম দেখলাম। বেশ অভিনব ভাবনা।’ সব মিলিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সেলফি জোন একেবারে জমজমাট, তা বলাই যায়।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...