Sunday, June 14, 2026

ঐতিহাসিক গোলাপি টেস্টের আগে গৃহযুদ্ধ সিএবিতে! সৌরভকে পদলোভী বললেন বিশ্বরূপ

Date:

Share post:

গত 23 অক্টোবর বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই একের পর এক ভাবনাকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যাচ্ছেন মহারাজ। ইতিমধ্যেই গোলাপি বলে দিন-রাতের টেস্টের সূচনা করার কথা ভেবে ফেলেছেন তিনি। সেইমতো আগামী 22 নভেম্বর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়ে যখন সিএবি সাজো সাজো রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক সেই সময় সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ ও যুগ্ম সচিব বিশ্বরূপ দে নয়া বিসিসিআই সভাপতিকে নিয়ে করে ফেললেন বিস্ফোরক মন্তব্য।

বিশ্বরূপ দে বলেছেন, ‘সৌরভকে তো কোনওদিন নির্বাচনই ফেস করতে হয়নি। এখানে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওখানে কখনও অমিত শাহকে দিয়ে ম্যানেজ করেছেন। আসলে নির্বাচনে দাঁড়াতে গেলে আত্মবিশ্বাসের দরকার। যেটা সৌরভের মধ্যে নেই। তাই নতুন করে সময় নিচ্ছেন ম্যানেজ করার জন্য।’

এখানেই থামেননি বিশ্বরূপ। গোলাপি বলে একটা দিন-রাতের টেস্ট হলেই কিছু হবে না, এমনটাও জানিয়েছেন তিনি। এই গোলাপি টেস্ট পুরোটাই আসলে সংবাদমাধ্যমে খবরে আসার জন্য নিছক পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন সিএবির প্রাক্তন কোষাধক্ষ্য। সব মিলিয়ে ঐতিহাসিক গোলাপি টেস্টের আগে প্রাক্তন কোষাধ্যক্ষের এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেটমহল। যদিও এ বিষয়ে সৌরভের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...