Tuesday, June 23, 2026

কমিশনের নির্দেশে খড়্গপুরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু

Date:

Share post:

খড়্গপুর-সদর বিধানসভা কেন্দ্রের  উপনির্বাচন দিনকয়েক পরেই। সব রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়েছে ভোটের ময়দানে। ওদিকে ভোটের উত্তাপ বাড়িয়ে সোমবারই খড়্গপুরে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানরা। এদিন রেল শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ ও এরিয়া ডমিনেশন শুরু করেছে আধাসেনা বাহিনি। আসন্ন উপনির্বাচন নির্বিঘ্ন করতে এদিন জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। এদিন জওয়ানেরা নিমপুরা এলাকায় গাড়ি ও বাইকেও তল্লাশি চালায়। গত শনিবার খড়্গপুরে 92 জনের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। গত দুদিন তারা নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খড়্গপুর পুলিশের সঙ্গে আলোচনা করে। তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় তাঁরা বেরতে পারেননি।  পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শহরের কয়েকটি এলাকার ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সোমবার ইন্দা এলাকাতেও বাহিনীর একটি অংশ নজরদারি ও তল্লাশি চালায়।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে শহরে ঢোকার রাস্তাগুলিতে নাকাচেকিং জোরদার করা হবে। বাইরে থেকে খড়্গপুরে ঢোকার সমস্ত গতিবিধির ওপর কড়া নজরদারি চালাবে তাঁরা।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...