Sunday, May 31, 2026

600 কোটি টাকার দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন বামমন্ত্রী পুলিশ হেফাজতে

Date:

Share post:

দশ বছর আগের এক দুর্নীতির মামলায় ধৃত ত্রিপুরার প্রাক্তন বাম সরকারের দাপুটে মন্ত্রী বাদল চৌধুরিকে হেফাজতে নিল পুলিশ। সোমবার আদালতের নির্দেশে PWD দফতরের প্রাক্তন এই মন্ত্রীকে 4 দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাম সরকারের মন্ত্রী থাকার সময়, প্রায় এক দশক আগের একটি নির্মাণকাজ নিয়ে, তাঁর বিরুদ্ধে 600 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এই মামলায় গত মাসে গ্রেফতার হয়েছেন বাদল চৌধুরি। এদিন

পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা বিচারক সব্যসাচী কর পুরকায়স্থ প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের এই বিশিষ্ট নেতাকে নির্দিষ্ট শর্তে পুলিশি হেফাজতে পাঠান। বিচারক জানিয়েছেন, বাদল চৌধুরিকে পুলিশ লক-আপে রেখে জেরা করা যাবে না। আলো-বাতাস আছে এমন কোনও ঘরে তাঁকে আলাদাভাবে রাখতে হবে। সেই ঘরে অন্তত একটি বিছানা থাকতে হবে। তাঁকে পানীয় জল ও খাবারও দিতে হবে। যেখানে তাঁকে রাখা হবে, তার লাগোয়া শৌচাগারও থাকতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশি হেফাজতে দিনে একবার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করাতে হবে। বাম আমলের 4 বারের PWD মন্ত্রী বাদলবাবুকে 4 দিন পর ফের জেল হেফাজতে ফেরত পাঠাতে হবে। 22 নভেম্বর তাঁকে আদালতে পেশ করা হবে।

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...