Friday, May 8, 2026

বিজেপির সময় খারাপ, ঝাড়খণ্ডেও শরিকি-বিবাদ, ভাঙনের মুখে NDA

Date:

Share post:

মহারাষ্ট্র থেকেই কি NDA-তে ভাঙন শুরু হলো? ওই রাজ্যে ভোটের মুখে জোট নিয়ে জেরবার বিজেপি।

বিজেপির সঙ্গে তিন দশকের সখ্য ভেঙে মহারাষ্ট্রে ‘মুক্ত’ হয়েছে শিবসেনা। মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডেও শরিক সমস্যার চাপে বিজেপি। আগামী 30 নভেম্বর থেকে বিধানসভা নির্বাচন শুরু এই রাজ্যে। তার আগে আসন সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করেছে গেরুয়া-শরিকরা। আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে দুই শরিক, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ও লোক জনশক্তি পার্টির মতের অমিল দেখা দিয়েছে প্রবলভাবে। এতেই এবার বিপাকে বিজেপি। যে কোনও মুহূর্তে ভাঙতে পারে NDA-জোট।

ঝাড়খণ্ডে বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এবার 50টি আসনে একাই লড়াই করছে, যেখানে বিজেপি তাদের 6টি আসন দিয়েছিলো। অন্যদিকে, আর এক শরিক AJSU দাবি করেছে, 19 আসনে তাদের লড়তে দিতে হবে। বিজেপি তাদের 9টির বেশি আসন ছাড়তে রাজি নয়। AJSU ইতিমধ্যে 12 আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে চারটি আসনে তারা বিজেপির বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে । সব মিলিয়ে আশঙ্কা বাড়ছে, মহারাষ্ট্র ছায়া এবার পড়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে বিজেপি ভোটের আগেই শরিক-হারা হতে পারে।

আরও পড়ুন-BRICS সম্মেলনের পর পৃথক আলোচনায় পুতিন ও জিন পিং-এর সঙ্গে মোদি

 

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...