Thursday, March 5, 2026

১১ দফা দাবিতে রাজপথে নামছে SUCI, রাজ্যপালকে ডেপুটেশন

Date:

Share post:

১১ দফা দাবিতে বুধবার রাজপথে নামছে SUCI. হেদুয়া পার্ক থেকে দুপুর একটায় শুরু হবে তাদের এই “নবান্ন অভিযান”। পাশাপাশি, রাজভবনে গিয়ে রাজ্যপালকে ডেপুটেশন দেবেন SUCI দলের প্রতিনিধিরা। তবে এই কর্মসূচির নাম “নবান্ন অভিযান” হলেও তারা কোনওভাবেই রাজ্য সরকারের সদর দফতর নবান্ন পর্যন্ত গিয়ে আইন অমান্য করবে না। রানি রাসমণি রোডে গিয়ে এই মিছিল শেষ হবে। এবং সেখান থেকে নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবিগুলি নিয়ে আলোচনায় বসতে চায়। যদিও রানি রাসমণি রোডে অন্য একটি দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায়, এখনও পুলিশ প্রশাসনের তরফে তাদের সেখান জমায়েতের অনুমতি মেলেনি। কিন্তু মিছিল যদি পুলিশ কোথাও আটকায়, তাহলে সেখানেই বসে পড়বেন SUCI কর্মী-সমর্থকরা।

একইসঙ্গে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে SUCI. কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করেই এই কর্মসূচি বলে জানিয়েছেন, SUCI (C)-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থক এই মিছিলে পা মেলাবেন।

কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিকের কাজের স্থায়িত্ব, নূন্যতম মজুরি, চা বাগান মালিকের শোষণ-জুলুমের প্রতিবাদ, আশা-অঙ্গনওয়ারি-আইসিডিএস কর্মীদের ন্যায্য মজুরি, বেকার যুবকদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে তাঁদের এই নবান্ন অভিযান বলে জানিয়েছেন অমিতাভ চট্টোপাধ্যায়।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশজুড়ে কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িকতা, এনআরসি’র বিরোধিতা করে রাজ্যপাল জাগদীপ ধনকরকে ডেপুটেশন দেবে SUCI (C). এবং বুধবার তাঁদের এই জোড়া কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে হবে বলেই জানিয়েছেন অমিতাভবাবু।

আরও পড়ুন-মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে, সিলমোহর কেন্দ্রের

 

spot_img

Related articles

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...

হারের পর ড্র, আইএসএলের শুরুতেই ইস্টবেঙ্গলের খেলায় অশনি সংকেত

আইএসএলে(ISL) আটকে গেল ইস্টবেঙ্গল(East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র লাল হলুদের। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল...