Friday, May 8, 2026

বাংলায় ফের উঁকি দিচ্ছে পৃথক রাজ্যের দাবি

Date:

Share post:

ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠল রাজ্যে। ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন এই দাবি তুলেছে। এনজিসির সম্পাদক মনীশ তামাং এ কথা স্বীকার করেছেন। মনীশ জানান, সম্প্রতি তাদের একটি বৈঠক হয়। সেখানে তিন দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে এনডিএ সরকার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে এই দাবির সাংবিধানিক সমাধান করতে হবে। তৃতীয়ত গোর্খাল্যান্ডের সমস্যার সমাধান করতে দরকার রাজনৈতিক ইচ্ছাশক্তির। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে যেভাবে ইতিবাচক ভূমিকে দেখানো হয়েছে, তা এক্ষেত্রেও দেখাতে হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীরও সাহায্য চাওয়া হবে। কমিটির দাবি, দার্জিলিং কখনওই পশ্চিমবঙ্গে ছিলনা। দাবি জোরদার করতে সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে এনজিসি ১৪ সদস্যের কমিটি তৈরি করেছে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...