Monday, May 11, 2026

মুখ্যমন্ত্রীর বসিরহাট সফরকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

বসিরহাট মহকুমার বুলবুলের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ সুন্দরবন লাগোয়া কয়েকটি ব্লকে আকাশপথে পরিদর্শন করার পরে কর্মতীর্থে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার, বসিরহাটের দিশারি ভবনে একটি অরাজনৈতিক বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন, চেক বিলিও হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্তরা সঠিকভাবে ক্ষতিপূরণ পাবেন তো? চেক বাউন্স হবে না তো? একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আয়লার সময় যাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি।

তবে, দিলীপের কথার গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী বুলবুল দুর্গত অঞ্চল পরিদর্শন করায়, আশ্বস্ত হচ্ছেন না স্থানীয়রা।

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...