Sunday, June 21, 2026

ইন্দোরে গোলাপি বলে অনুশীলন করতে চাইছে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ইডেনে 22 নভেম্বর গোলাপি বলে প্রথম দিন-রাতে টেস্ট খেলবে ভারত। বিপক্ষদল বাংলাদেশ। তার আগে অবশ্য বৃহস্পতিবার থেকে ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে গোলাপি বলে অনুশীলন করার সময় নেই বিরাটদের কাছে। তাই ইন্দোরে নৈশালোকে গোলাপি বলে অনুশীলন করতে চাইছে রবি শাস্ত্রীর শিষ্যরা।

ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পুজারা, মহম্মদ শামি ছাড়া সেভাবে কেউই গোলাপি বলে এর আগে কখনও খেলেননি। ঋদ্ধিদের অভিজ্ঞতাও ইডেনে ঐতিহাসিক টেস্টের জন্য যথেষ্ট নয়। তাই মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থাকে ইতিমধ্যেই নৈশালোকে গোলাপি বলে অনুশীলন করার জন্য অনুরোধ জানিয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...