Sunday, June 21, 2026

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির তীব্র সমালোচনায় কংগ্রেস

Date:

Share post:

সরকার গঠন নিয়ে অনেক টালবাহানার পর মহারাষ্ট্রে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। আর এই সিদ্ধান্তকে নিন্দনীয় বলে আখ্যা দিল কংগ্রেস। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের গাইড লাইন মানেনি রাজ্য বিজেপি। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আজ, মঙ্গলবার মুম্বইয়ে কংগ্রেস-এনসিপি বৈঠকে বসে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করে দুই দলের শীর্ষ নেতারা একথা জানান। উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল প্রমুখ।

এই বৈঠকেই তোপ দাগেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। তিনি অভিযোগ করেন, সব দলকে ডাকলেও কংগ্রেসকে রাজ্যপাল সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানাননি কেন? তবে এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোট নিয়ে কোনও কথা হয়নি বলেই জানা যাচ্ছে।

সরকার গঠন প্রসঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ার জানান, সরকার গঠন নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে। তবে তিনি এও বলেন, জোটসঙ্গী বলে আগে কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়েছে। পরে শিবসেনার সঙ্গেও কথা হবে। পুরো বিষয়টির দিকে নজর রাখছে সব পক্ষই।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...