Sunday, June 21, 2026

চিত্‍কার, এলাকা নোংরা করায় পথের কুকুরকে গুলি চালিয়ে গ্রেফতার মনোরোগ চিকিত্‍সক

Date:

Share post:

পথের কুকুররা এলাকা নোংরা এবং চিৎকার করে। তাই জন্যে কুকুরকে গুলি করলেন এক মনোরোগ চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জয়নগরে। সোমবার সকালে চিকিৎসকের বাড়ির সামনে একটি রাস্তার কুকুর চিত্‍কার করছিল। রাগে তাঁর নিজের এয়ারগান নিয়ে ওই কুকুরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালালেন বেঙ্গালুরুর ওই চিকিত্‍সক। এরপর তাঁর প্রতিবেশী ও পশুপ্রেমীরা থানায় অভিযোগ করলে ওই অভিযুক্ত চিকিত্‍সককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত চিকিত্‍সকের নাম শ্যাম সুন্দর(৮৩)। তিনি বেঙ্গলুরুর একটি হাসপাতালের মনোরোগ চিকিত্‍সক ছিলেন। পুলিশ সূত্রে খবর, চিত্‍কার করা ও এলাকা নোংরা করার জন্য কুকুরদের উপর রাগ ছিল তাঁর। সোমবার তাঁর বাড়ির সামনের একটি কুকুর নোংরা করলে তিনি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু না পালিয়ে কুকুরটি সমানে চিত্‍কার করতে থাকে। তখনই রেগে গিয়ে নিজের এয়ারগান দিয়ে গুলি চালান ওই চিকিত্‍সক। গুলি খেয়ে কুকুরটি চিত্‍কার করতে থাকলে তা দেখে স্থানীয়রা খবর দেন এক পশুপ্রেমীকে। তিনি এসে স্থানীয়দের সাহায্যে কুকুরটিকে জয়নগর পশুক্লিনিকে নিয়ে যান। পরে তাকে জেপি নগরের একটি পেট ক্লিনিকে স্থানান্তরিত করা হয়।

এর পরই পশুপ্রেমী কে ভি হরিশ ওই চিকিত্‍সকের বিরুদ্ধে জয়নগর থানায় অভিযোগ করেন। সূত্রের খবর, চিকিত্‍সার পর কুকুরটির অবস্থা এখন স্থিতিশীল।

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...