Thursday, June 25, 2026

চুরিতে পারদর্শী নন, ছাদ থেকে পড়ে আহত চোর

Date:

Share post:

চুরিতে পারদর্শী নন চোর। তাই সিলিং থেকে নামতে গিয়ে সোজা মেঝেতে পড়ে আহত। ঘটনাটি ক্যালিফর্নিয়ার ওজাই এলাকার এক রেস্তোরাঁর। সিসিটিভিতে ধরা পরেছে দুই চোরের কীর্তি। সিসিটিভি ফুটেজটি প্রকাশ করেছে কাউন্টি শেরিফের অফিস। সেই ফুটেজে দেখা যাচ্ছে, দুই চোর কীভাবে একটি রেস্তোরাঁয় ঢুকতে চেষ্টা করছে ও চুরি করছে। ভিডিয়োটি টানা প্রকাশ করা হয়নি। ভিডিওটি এডিট করে মোট ৪ মিনিট ১৩ সেকেন্ডের ফুটেজ ইউটিউবে আপলোড করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদ থেকে মেঝেতে পড়ে যান এক মহিলা। একটি টেবিল ও পাশে রাখা একটি ডাস্টবিনে আঘাত করেন। আশেপাশে যা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর চোর মেঝে থেকে উঠে কোনও রকমে সেই ডাস্টবিনের উপরেই বসে থাকেন। সময় নষ্ট না করে যা দামি জিনিস পায় বিশেষ করে ওয়াইনের বোতল ব্যাগে ঢোকাতে থাকেন। পরে দেখা যায় ক্যাশ কাউন্টারে যা ছিল তাও হাতিয়ে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ চলছে দুই চোরের। তবে এখনও তাঁদের সন্ধান মেলেনি।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...