Monday, June 8, 2026

উত্তেজনাপূর্ণ প্রস্তুতি ম্যাচে জিতল ইস্টবেঙ্গল, আশিসের বিকল্প দলে নিল মোহনবাগান

Date:

Share post:

প্ৰস্তুতি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল(East bengal )।  লাল হলুদের হয়ে দুটি গোল করেন ডেভিড এবং নন্ধকুমার। অনুশীলন ম্যাচে ধুন্ধুমার কাণ্ড! প্রথমার্ধ চলাকালীন মহমেডান ফুটবলারের সঙ্গে সংঘর্ষে  মাথা ফাটল রাকিবের। এরপরই গ্যালারির পরিস্থিতি উত্তাল হয়। দুই দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। সমর্থকদের মানবিক আবেদন করেন রশিদ।

আইএসএলের আগে ডার্বির মহড়া দেখতে ইস্টবেঙ্গল(East bengal) মাঠে একসঙ্গে দুই প্রধানের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও মহম্মদ কামার উদ্দিন। শনিবারই আইএসএলের সূচি ঘোষণা হয়েছে। মহমেডান ও ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলবে।

যুবভারতীতে ১৪ ফেব্রুয়ারি, মোহন বাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত এবারের আইএসএল। পরেরদিন জামশেদপুরে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম খেলা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। ১৬ ফেব্রুয়ারি, কিশোরভারতীতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। ডার্বি ৩ মে, যুবভারতীতে।

এদিকে কেরল ব্লাস্টার্স ছেড়ে মোহন বাগানে যোগ দিলেন রাইট ব্যাক অমেয় রানাওয়াডে। হাঁটুর চোটে পুরো মরসুমের জন্য মাঠের বাইরে চলে যাওয়া আশিসের রাইয়ের জায়গায় মহারাষ্ট্রের ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়ে এলো সবুজ মেরুন শিবির।

সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস,  জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে।

আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্সের  অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ মেরুন সমর্থকরা।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...