Saturday, May 9, 2026

বসিরহাটে বুলবুল বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী, দক্ষিণে বাবুল

Date:

Share post:

একদিকে মুখ্যমন্ত্রী যখন আজ, বুধবার উত্তর ২৪পরগণায় বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ঝড়-বিধ্বস্ত এলাকায়। কেন্দ্রীয় মন্ত্রীর সফর নিয়ে তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী যা করার করছেন। সফর বাতিল করে তিনি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মানুষের পাশে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সফর লোক দেখানো। আর বাবুল বলেছেন এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ওই এলাকায় যাচ্ছেন। কেন্দ্র সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

উত্তর ২৪পরগনার বসিরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। সেইসঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন সরকারি কর্তাদের সঙ্গে। ত্রাণ এর পাশাপাশি কত তাড়াতাড়ি মানুষের সমস্যা দূর করা যায় সেই নিয়ে মূল আলোচনা হবে। অন্যদিকে বাবুল যাবেন নামখানা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায়। এলাকা ঘুরে তিনি কেন্দ্রকে রিপোর্ট পাঠাবেন।

Related articles

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...