Saturday, May 9, 2026

এখনও শঙ্কা কাটেনি লতা মঙ্গেশকারের

Date:

Share post:

এখনও শঙ্কা কাটেনি লতা মঙ্গেশকারের। সোমবার থেকে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। রয়েছেন ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছেন, সঙ্গীত সম্রাজ্ঞীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে আশঙ্কা এখনও কাটেনি। বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকার। তাঁর আদৌ অস্ত্রোপচার করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। চিকিৎসকদের আশা, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন তিনি। ইতিমধ্যে মঙ্গেশকার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে, যেন হাসপাতালের বাইরে মানুষ ভিড় না করেন। তাতে চিকিৎসকদের কাজে অসুবিধা হবে। পরিজনরা জানিয়েছেন, লতাজিকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে তাঁর ভক্তদের নিশ্চিতভাবে জানানো হবে।

আরও পড়ুন – BIG BREAKING : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...