Saturday, May 9, 2026

সারদা মামলায় অর্ণবকে ফের টানা জেরা

Date:

Share post:

সারদা মামলায় ফের জেরা বিধাননগরের প্রাক্তন পুলিশ কর্তা অর্নব ঘোষকে। বৃহস্পতিবার সকাল থেকে টানা ২ ঘণ্টা জেরা করা হয় অর্ণব ঘোষকে। জিজ্ঞাসাবাদের মূল বিষয় ছিল সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে উধাও হয়ে যাওয়া লাল ডাইরি এবং কম্পিউটারের হার্ড ডিস্ক। এ ব্যাপারে মাস ৬ আগে অর্নব কে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কিছু তথ্য দেন তদন্তকারী অফিসারদের। এরপর বাগুইয়াটি থানা থেকে শুরু করে বিধাননগর থানার অফিসারদেরও জেরা করা হয় যারা সারদা মামলার তদন্তে জড়িয়ে ছিলেন। মূলত প্রত্যেক অফিসারই জানিয়েছিলেন তাঁরা যা করেছেন তা সবই অর্ণব ঘোষের নির্দেশে করেছিলেন। এমনকী সারদা মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ও জেরায় জানিয়েছিলেন মিডল্যান্ড পার্কের অফিস থেকে পেন ড্রাইভ এবং লাল ডাইরি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই নানা রকম বক্তব্য থেকে সূত্র খুঁজতেই অর্ণবকে জেরা করা হয়। ফের তাঁকে ডাকা হতে পারে।

আরও পড়ুন-বাংলাদেশি নাগরিকদের অপহরণ কাণ্ডে ধৃত ৩, তোলা হবে আদালতে

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...