Friday, June 19, 2026

শিশুদিবসে গুগল ডুডলে হাঁটছে গাছ!

Date:

Share post:

হাঁটছে গাছ! গুগল খুললেই দেখা যাচ্ছে এই ছবি। জাতীয় শিশুদিবসের দিনে এই ছবিতেই সাজল গুগল ডুডল। মানুষ উন্নতির পথে যত অগ্রসর হচ্ছে ততই ধাপে ধাপে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে আমাদের সবুজ গ্রহ। হারিয়ে যাচ্ছে সবুজ। তাই নিজেকে বাঁচানোর স্বার্থে, মানুষের ইচ্ছে পূরণের লক্ষ্যে হেঁটে চলেছে গাছ।

গুগলের এই নজর কাড়া ডুডল দেখে চমৎকৃত সারা দেশ। গুগলের তরফে জানানো হয়েছে, শিশু দিবস উপলক্ষে ডুডলের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছিল এই ওয়েব সার্জ ইঞ্জিন। ভারতের ১.১ লক্ষ খুদে সেই প্রতিযোগিতায় অংশ নেয়। তাঁরা সকলেই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়া। শিশু দিবসের ডুডলে দিতে হবে আনকোরা ভাবনার ছবি, এই ছিল প্রতিযোগিতার বিষয়। তাতে তাক লাগিয়ে দিয়েছে খুদের দল। তবে শেষপর্যন্ত সেরার শিরোপা জিতে নিল হেঁটে চলা গাছ। গুরুগ্রামের দিব্যাংশি সিঙ্ঘলের আঁকা এই ছবিটিই বেছে নিল গুগল। নিজের ছবিতে গাছ বাঁচিয়ে সভ্যতার এগিয়ে চলার সুযোগ করে দিয়েছে দিল্লি পাবলিক স্কুলের এই ছাত্রী। তার আঁকা ছবিটিই আজকের শিশু দিবসের গুগল ডুডল।

আরও পড়ুন-নজরে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...