Friday, June 19, 2026

মোদির আমন্ত্রণে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট

Date:

Share post:

ব্রিকস সম্মেলনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারোকে আগামী বছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে আমন্ত্রণ জানান মোদি। গ্রহণ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। সেইসঙ্গে প্রেসিডেন্ট জানিয়েছেন তাঁর সফরে একাধিক ব্যবসায়ী সঙ্গী হবেন। দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করাই হবে তাঁর লক্ষ্য। বুধবার রাতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে সম্মেলনে যোগ দিতে পৌঁছন প্রধানমন্ত্রী। পৌঁছেই পরের দিন ব্রাজিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে ব্রাজিলের প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। যে দশটি দেশের সঙ্গে ভারতের ব্যবসা শীর্ষ পর্যায়ে চলে তার মধ্যে অন্যতম ব্রাজিল। মূলত কৃষি কাজের সরঞ্জাম সহ নানাবিধ বিনিয়োগের বিষয়টি নিয়ে দুই দেশে ব্যাপকভাবে আগ্রহী।

আরও পড়ুন-সাংবিধানিক বেঞ্চে শবরীমালা মামলা

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...