Friday, June 19, 2026

মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা নতুন জীবন দিলেন এক কীর্তন শিল্পীকে

Date:

Share post:

নজির গড়লেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। নতুন জীবন পেয়ে ঘরে ফেরার অপেক্ষায় মায়াপুরের চাঁদু ঘোষ।

প্রথমে নাকের ক্যানসার সারাতে অস্ত্রোপচার। তার পর কপালের মাংস কেটে সফল নাক প্রতিস্থাপন। শিরা, ধমনী, ত্বক-সহ কপালের মাংস দিয়ে নয়া নাক তৈরি করে ফেললেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। রাজ্যে কেন, গোটা দেশে এই অস্ত্রোপচার এবং প্রতিস্থাপন নজিরবিহীন।
2 বছর ধরে নাকের ঘা ভোগাচ্ছিল মায়াপুরের চাঁদু ঘোষকে। একাধিক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। শেষে তাঁকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে দিলো কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

নানা পরীক্ষায় ধরা পড়ে, 66 বছরের এই বৃদ্ধ কীর্তন শিল্পী, চাঁদু ঘোষের নাকে ক্যানসার হয়েছে। নাকের কার্টিলেজ ও হাড়ের মাঝে উপরের অংশে টিউমার ধরা পড়ে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মেডিক্যাল কলেজের ENT চিকিৎসকেরা। টিউমার বাদ দেওয়াটা কঠিন ছিল না। তবে ঝুঁকি
ছিল নাক প্রতিস্থাপন। অস্ত্রোপচারে চাঁদু ঘোষের নাকের অনেকটা অংশ বাদ পড়ে। রোগীর কপাল থেকে মাংস, শিরা, ধমনী-সহ চামড়া তুলে নাকের কাটা অংশে সেলাই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
কপাল থেকে 7 সেন্টিমিটার লম্বা ও 3 সেন্টিমিটার চওড়া অংশ কেটে তৈরি হয় নতুন নাক৷ চিকিৎসকদের দাবি,এই ধরণের নাক প্রতিস্থাপন রাজ্যে প্রথম। সরকারি স্তরে এই ধরণের অস্ত্রোপচার করতে পেরে চিকিৎসকরা গর্বিত। এই মুহূর্তে পোস্ট অপারেটিভ চিকিৎসা চলছে। এদিকে বায়োপসি রিপোর্ট জানিয়েছে, এখন ক্যানসার মুক্ত চাঁদু ঘোষ। ঘরে ফেরার অপেক্ষায় কীর্তনশিল্পী।

আরও পড়ুন-মোদির আমন্ত্রণে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...