Friday, June 19, 2026

১৮ বছরের মেয়ে বানালেন পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ–বান্ধব স্যানিটারি ন্যাপকিন

Date:

Share post:

পিরিয়ডের সময়ে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন অনেক সময় মহিলাদের শরীরের ক্ষতি করে। শুধু তাই নয় পরিবেশেরও ক্ষতি করে। এই ন্যাপকিন গুলি অনেক সময় অপচনশীল বর্জ্য হিসাবে পরিবেশে নানাবিধ দূষণ ছড়ায়। এই ন্যাপকিনকে পরিবেশ–বান্ধব এবং স্বাস্থ্যকর করে তোলার জন্য বহুদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা চলছে। কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে সফল ১৮ বছরের ঈশানা।

কোয়েম্বাটোরের বাসিন্দা ঈশানা এমন একটি স্যানিটারি প্যাড তৈরি করেছেন যেটি শুধুমাত্র পরিবেশ–বান্ধব কিংবা স্বাস্থ্যকরই নয়। ঈশানার তৈরি স্যানিটারি প্যাড পুনর্ব্যবহারযোগ্য। অর্থাৎ ৬ টি স্যানিটারি ন্যাপকিনের একটি প্যাকেট কিনলে একটা গোটা বছর চালিয়ে দেওয়া যাবে। একটি বিশেষ ধরণের তুলোর তন্তু, পপলিনের কাপড় দিয়ে এই স্যানিটারি প্যাড তৈরি করেছেন ঈশানা।

তিনি এএনআই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‌সাধারণ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে। বহু মহিলাদের ক্ষেত্রেই এমনটা ঘটে। তখনই আমার এই কাজটা করার কথা মাথায় আসে।’‌ ঈশানা আরও জানান, শুধু তিনিই নন, তাঁর অনেক বন্ধুরাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। বন্ধুদের মতামত নেওয়ার পরই তিনি ওইরকম একটি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বন্ধুদের মধ্যে বিলি করেন। ওই ন্যাপকিন ব্যবহার করার পর প্রত্যেকেই তাঁর কাজের প্রশংসা করেন।

এরপর ঈশানা বলছেন, ‘‌সাধারণ স্যানিটারি ন্যাপকিনে কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়। যা শরীরের পক্ষে ক্ষতিকর। শুরুর দিকে আমি কারও সহযোগিতা পাইনি। তারপর প্রত্যেকেই আমার কাজের প্রশংসা করতে শুরু করেন।

আরও পড়ুন-বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি, বিক্রি হল ২২৬ কোটি টাকায়

 

Related articles

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...