Friday, June 19, 2026

বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি, বিক্রি হল ২২৬ কোটি টাকায়

Date:

Share post:

বিশ্বের সবথেকে দামি হাতঘড়ি। যা রেকর্ড মূল্যে নিলাম হল।নিলামে ওই হাতঘড়ির দর উঠল ভারতীয় মুদ্রায় ২২৬ কোটি টাকা। সুইজারল্যান্ডের জেনিভায় সুইস কোম্পানির প্যাটেক ফিলিপের একটি ঘড়ি নিলাম হয়। নিলামে প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম ৬৩০০এ-০১০ মডেলের ঘড়িটির এই বিপুল দর ওঠে। তবে ঘড়িটি যিনি কিনেছেন তাঁর নাম প্রকাশ্যে আনা হয়নি।

এই হাতঘড়িটিতে নাকি রয়েছে ১ হাজার ৩০০ বেশি ছোট-বড় পার্টস। স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ঘড়িটিতে দু’টি ডায়াল রয়েছে। যার একটি রোজ গোল্ড এবং অন্যটি আবলুস রঙের। ঘড়িটিতে ঘণ্টা, মিনিট, সেকেন্ডের পাশাপাশি পাওয়া যাবে দিন, মাস ও বছর। লিপ-ইয়ারেরও হিসেব করা যাবে। এছাড়াও ধূলিকণা ও আর্দ্রতা থেকে রক্ষা করার মতো প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এই ঘড়িতে।

ডাচেন মাসকুলার ডেস্ট্রফি নামে একটি জিনঘটিত রোগের জন্য অর্থ সংগ্রহ করতে ওই নিলামের আয়োজন করেছিল প্যাটেক ফিলিপ।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...