Sunday, June 28, 2026

খেলার মাঠ দখল নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ

Date:

Share post:

খেলার মাঠে প্রোমোটিং-র থাবা মানছেন না এলাকাবাসী। এর প্রতিবাদে ঘরের কাজ ফেল রেখেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কোন্নগরের হাতির কুল এলাকার মহিলারা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ-জনতা সংঘর্ষ বাধে। পরে পুলিশ বাহিনী ও ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রোমোটারের হাত থেকে খেলার মাঠ বাঁচানো দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত এলাকা। শুক্রবার, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রতিবাদে নামেন এলাকার কাউন্সিলর মোনালিসা নাগও।

স্থানীয়দের দাবি, গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই মাঠে খেলাধুলো হয়। অনেক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাও হয়। যিনি এই মাঠ নিজের সম্পত্তি বলে দাবি করেছেন, তিনি মিথ্যে বলছেন বলে অভিযোগ মাঠ বাঁচাও সংঘঠনের প্রাক্তন সভাপতি বিধান ভট্টাচার্যের।

বেশ কয়েকদিন আগে মাঠ অধিগ্রহণ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন জমির মালিক। শুক্রবার, ফের মাঠ দখল করতে গেলে রাস্তায় নামে স্থানীয়রা। তাঁদের পিছু হঠাতে গিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব়্যাফ নামানো হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...