Saturday, June 27, 2026

মন্দির নির্মাণে ৫১ হাজার টাকা দান শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের

Date:

Share post:

অযোধ্যা মামলার রায় সামনে এসেছে কয়েকদিন আগেই। বিতর্কিত জমিতে জায়গা না পেলেও মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার মধ্যেই সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে বেশ কয়েকটি মুসলিম সংগঠন ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। প্রথমে রিট পিটিশনের করা পরিকল্পনা করলেও, পরে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। এবার রাম মন্দির নির্মাণের জন্য ৫১হাজার টাকা দান করলেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তাঁর মতে, সকলেরই পূর্বপুরুষ রাম। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তাঁর মত, সবচেয়ে ভালো বিচার হয়েছে। মুসলিম সম্প্রদায়ের সবাইকে রাম মন্দির নির্মাণে টাকা দিতে অনুরোধ করেন তিনি। রিজভির পক্ষ থেকে ৫১হাজার টাকার চেক রাম জন্মভূমি নিবাসের মহন্ত রাকেশ দাসের হাতে তুলে দেন অযোধ্যা শিয়া ওয়াকফ বোর্ডের জেলা প্রধান আশফাক হোসেন। এরআগেও রাম জন্মভূমি রাম মন্দির তৈরির ওয়ার্কশপের জন্য ১১ হাজার টাকা দান করেছিলেন বলে জানিয়েছেন রিজভি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...