Sunday, June 14, 2026

দুরন্ত দ্বিশতরান মায়াঙ্কের, চালকের আসনে ভারত

Date:

Share post:

প্রথমে সেঞ্চুরি, আর এখন ডবল সেঞ্চুরি। দুরন্ত গতিতে ছুটছেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষ ক্রিকেটার রোহিত শর্মা যখন ব্যর্থ হয়েছিলেন, এমনকি শূন্য হাতে যখন সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি, তখন ব্যাট হাতে রোহিত-বিরাটের ব্যার্থতাকে ঢেকে দিলেন মায়াঙ্ক আগারওয়াল। ত্যাঁর দুরন্ত ডবল সেঞ্চুরিতে চালকের আসনে ভারত।

যদিও তাঁকে বৃহস্পতিবার খেলার প্রথম দিনে সঙ্গ দিয়েছিলেন চেতেশ্বর পূজারা, আর আজ, শুক্রবার তাঁকে সঙ্গ দেন অজিঙ্কা রাহানে। তিনিও ৮৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।

দ্বিতীয় দিনের শুরু থেকে একইভাবে ফর্মে থাকেন মায়াঙ্ক। তাই মধ্যাহ্নভোজের পর নিজের কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেন তিনি। ভারতীয় ড্রেসিং রুমও খুশি হয় তাঁর এই পারফর্ম্যান্সে। আর এবার দ্বিশতরানও হাঁকিয়ে নিলেন তিনি। ছয় মেরে নিজের দ্বিশতরানটি করে ফেললেন তিনি। এই মুহূর্তে মায়াঙ্কের স্কোর ২০২। বর্তমানে চার উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৬৫।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...