Monday, May 4, 2026

নাইট সংসার থেকে ছেড়ে দেওয়া হল দশজন ক্রিকেটারকে

Date:

Share post:

এই প্রথম কলকাতায় হবে আইপিএলের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর তিলোত্তমার বুকে দল সাজাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। কিন্তু তার আগে কলকাতা নাইট রাইডার্স ঘটিয়ে ফেলল এক অদ্ভূত কাণ্ড। একজন বা দু’জন নয়, একেবারে দশজন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর।

কেকেআরের হাতে এখন রয়েছে ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। সেই দিয়েই ২০২০ আইপিএলের জন্য দল সাজাতে হবে কিং খানকে। যদিও এরই মধ্যে ট্রেড উইন্ডোর মাধ্যমে মুম্বইয়ের সিদ্ধার্থ ল্যাডকে নিজেদের দলে টেনে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে তার মধ্যে আগের করধুমে খেলা ১০ জন ক্রিকেটারকে ছেড়ে সিল নাইট শিবির।

গতবার নিলামে ক্রিস লিনকে সব থেকে দাম দিয়ে কিনেছিল কলকাতা। ৯.৬ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। এবার তাঁকেই ছেড়ে দিল কলকাতা।

কার্লোস ব্রেথওয়েইট, রবীন উথাপ্পা, পীযুস চাওলা, নিখিল নায়েক, কেসি কারিয়াপ্পা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্দে, ইয়ারা পৃথ্বীরাজ ও আনরিচ নরজেকে ছেড়ে দিল কেকেআর। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওয়ারিয়ার, হ্যারি গার্নে, কমলেশ নাগারকোটি এবং শিভাম মাভিকে দলে রিটেইন করা হয়েছে। এই ক্রিকেটারদের রিটেন করতে কেকেআরের ইতিমধ্যে খরচ হয়েছে ৪৯.৩৫ কোটি টাকা। হাতে রয়েছে আর ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। যা কি না ১৯ ডিসেম্বর নিলামে খরচ করবে কলকাতা।

নিয়ম অনুযায়ী, আইপিএল ২০২০-র জন্য স্কোয়াড গঠনে ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে তারা। কেকেআর এবার ১৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিকই। তবে দশজন যাঁদের ছেড়ে দিয়েছেন, তাঁদের পরিবর্তে নাইট সংসারে কারা আসবেন, এখন সেটাই দেখার।

Related articles

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...

ভোটের ফলাফলের আবহে ছন্দপতন: শোকে ভেঙে পড়লেন দেব

রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভাগ্যনির্ধারণী ভোটগণনা প্রক্রিয়া। যখন প্রতিটি বুথ ও গণনা কেন্দ্রের ফলাফলের দিকে গোটা রাজ্য...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
93 এগিয়ে
বিজেপি
193 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে